Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ক্যারিয়ারে গতি আনতে মেনে চলুন ৪ কৌশল
ক্যারিয়ারে গতি আনতে মেনে চলুন ৪ কৌশল

তবে কর্মজীবনের ব্যস্ততার মধ্যে নতুন কিছু শেখা সহজ নয়। এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে এগোলে শেখার পাশাপাশি পেশাগত দায়িত্বও সামলানো সম্ভব। নিজের দক্ষতার ঘাটতি চিহ্নিত করুন প্রথমে বর্তমান কাজের জন্য কোন দক্ষতাগুলো প্রয়োজন এবং আগামী দিনে নিজের খাতে কোন দক্ষতার চাহিদা বাড়তে পারে, তা খুঁজে বের করুন। লক্ষ্য অনুযায়ী দক্ষতা নির্বাচন করলে সময় ও শ্রমের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। ছোট ছোট ভাগে শিখুন কাজের ব্যস্ততায় দীর্ঘ সময় শেখার জন্য বের করা কঠিন। তাই প্রতিদিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় নির্ধারণ করতে পারেন। অনলাইন কোর্স, ছোট প্রশিক্ষণ কিংবা পডকাস্টের মাধ্যমে ধাপে ধাপে শেখার অভ্যাস গড়ে তুলুন। বাস্তব কাজে প্রয়োগ করুন নতুন শেখা বিষয় দ্রুত নিজের কাজে প্রয়োগের চেষ্টা করুন। ব্যবহারিক প্রকল্প, কাজের নমুনা তৈরি কিংবা প্রাসঙ্গিক ফ্রিল্যান্স কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করলে দক্ষতা আরও কার্যকর হয়ে উঠবে। মেন্টর ও পেশাজীবীদের সহায়তা নিন নিজের কাঙ্ক্ষিত ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ান। লিংকডইনের মতো পেশাগত নেটওয়ার্কে যুক্ত হয়ে তাদের পরামর্শ নিতে পারেন। এতে শেখার সঠিক দিকনির্দেশনা পাওয়া সহজ হবে। ক্যারিয়ারের মাঝপথে নতুন দক্ষতা অর্জনের বড় বাধা হতে পারে নিজের শেখার প্রয়োজন অস্বীকার করা। ‘আমি সব জানি’ এমন মনোভাবের পরিবর্তে নতুন শিক্ষার্থী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিয়মিত শেখার অভ্যাসই কর্মজীবনে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। /শান্ত/

বোতাম নষ্ট না করে কাপড় ইস্ত্রি করার সহজ কৌশল
বোতাম নষ্ট না করে কাপড় ইস্ত্রি করার সহজ কৌশল

গুড হাউসকিপিং ইনস্টিটিউটের গৃহস্থালি পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষজ্ঞদের মতে, ইস্ত্রির নিচের পাতার কিনারায় থাকা খাঁজটি বোতামের চারপাশে সহজে ইস্ত্রি করতে সাহায্য করে। প্রতিবেদন অনুযায়ী, গুড হাউসকিপিং ইনস্টিটিউটের পর্যালোচনা বিশ্লেষক নোয়া পিনসোনো জানান, এই খাঁজের সাহায্যে বোতামের ওপর সরাসরি চাপ না দিয়েই তার চারপাশের কাপড় ইস্ত্রি করা যায়। ফলে গরম পাতের সঙ্গে বোতামের সরাসরি সংস্পর্শ এড়িয়ে আশপাশের ভাঁজ দূর করা সহজ হয়। বিশেষ করে শার্টের বোতামের পাশের কাপড় কুঁচকে থাকলে এই কৌশল কাজে লাগতে পারে। এতে বোতামের ক্ষতির ঝুঁকি কমিয়ে কাপড়ের ভাঁজ দূর করা সম্ভব। অনেকে দীর্ঘদিন ধরে কাপড় ইস্ত্রি করলেও ইস্ত্রির এই নকশার ব্যবহার সম্পর্কে জানেন না। অথচ ছোট্ট এই বিষয়টি খেয়াল রাখলে দৈনন্দিন কাজটি আরও সহজ হতে পারে। /শান্ত/