Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কানাডায় ২০৯ বাংলাদেশিকে ঘিরে ভিসা জালিয়াতির অভিযোগ
কানাডায় ২০৯ বাংলাদেশিকে ঘিরে ভিসা জালিয়াতির অভিযোগ

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ গত ২২ অক্টোবর এ তথ্য জানায়। সংস্থাটির অভিযোগ, ভিসাপ্রার্থীদের আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী বা আতিথ্যদাতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করে জালিয়াতি করা হয়েছিলো। অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। তারা হলেন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিবিএসএর তথ্য অনুযায়ী, ২৪৩টি আবেদনের মধ্যে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে বলে মনে করা ৭৯টি আবেদনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক অভিযোগের প্রমাণ সংগ্রহ করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে কুইবেকের মারসিয়ে শহরে একটি বাসায় নিয়মিত যাচাই চালানোর সময় বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। পরে একই বছরের আগস্টে ফৌজদারি তদন্ত শুরু হয়। ২০২৫ সালের জুনে কুইবেক ও অন্টারিওতে চারটি স্থানে তল্লাশি চালিয়ে নথি ও কম্পিউটার সরঞ্জাম সংগ্রহ করেন তদন্তকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তার ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে মিথ্যা তথ্য দিতে উৎসাহিত করা এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। /শান্ত/

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা অনুদানের ঘোষণা কানাডার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা অনুদানের ঘোষণা কানাডার

অনুদানের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডা ও কোওয়াটার ইন্টারন্যাশনাল পাবে ১ কোটি ৮০ লাখ ডলার করে। প্রথমটির লক্ষ্য কানাডার কৃষি উদ্ভাবকদের সঙ্গে সংযোগের মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করা। দ্বিতীয়টির মাধ্যমে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহজ করা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রবেশাধিকার বাড়ানো হবে। অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক পাবে ৫০ লাখ ডলার এবং ব্যবসায় অর্থায়নের সুযোগ বাড়াতে আইএফসি পাবে ৪০ লাখ ডলার। ১১ থেকে ১৪ অক্টোবরের সফরে প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান গুরুত্ব পায়। সফরে তিনি ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্র, আইসিডিডিআর,বি হাসপাতাল, কক্সবাজারে রোহিঙ্গা শিবির, সিমিটের প্রদর্শনী কেন্দ্র এবং গিলডান অ্যাকটিভওয়্যার বাংলাদেশ পরিদর্শন করেন। আইসিডিডিআর,বির প্রাতিষ্ঠানিক কার্যক্রমে কানাডা ১ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। ২০১৮ সাল থেকে রোহিঙ্গা সহায়তায় দিয়েছে ৬০ কোটি ডলারের বেশি। স্বাধীনতার পর থেকে কানাডা বাংলাদেশকে ৬৩০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। সফর শেষে সারাই আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ডে যান।