Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এইচএসসি’র ফলাফল জানতে এসএমএস করতে হবে নতুন নম্বরে
এইচএসসি’র ফলাফল জানতে এসএমএস করতে হবে নতুন নম্বরে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় দেশে একযোগে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতি বছর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার যে নির্ধারিত নম্বর ছিলো, তা এবার পরিবর্তন করা হয়েছে। বিগত বছরগুলোতে শিক্ষার্থীরা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারলেও এবার থেকে নতুন নির্ধারিত নম্বর ১৬১৪০-এ মেসেজ পাঠাতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের এই নতুন নিয়ম অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে ৩ ভাবে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করে দ্রুত ফলাফল পেতে শিক্ষার্থীদের নিচের প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে: ১. প্রথমে মোবাইলের মেসেজ (SMS) অপশনে যেতে হবে। ২. ইংরেজিতে বড় হাতের অক্ষরে HSC লিখতে হবে এবং একটি স্পেস (ফাঁকা জায়গা) দিতে হবে। ৩. এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকা বোর্ডের জন্য DHA, কুমিল্লার জন্য COM) লিখতে হবে এবং আবার স্পেস দিতে হবে। ৪. এবার পরীক্ষার্থীর রোল নম্বর লিখে স্পেস দিতে হবে। ৫. সবশেষে পরীক্ষার বছর অর্থাৎ 2026 লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণ: কোনো শিক্ষার্থী যদি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে থাকে এবং তার রোল নম্বর ১২৩৪৫৬ হয়, তবে তাকে লিখতে হবে: HSC DHA 123456 2026 এবং এটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে। এসএমএসের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখার সুযোগ রয়েছে। ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ট্রাফিক বা ভিজিটর অনেক বেড়ে যায়, তাই বিকল্প হিসেবে দুটি ভিন্ন ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা নিচের ওয়েবসাইট দুটি থেকে তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিটসহ ফলাফল দেখতে পারবেন: • eduboardresult.gov.bd • educationboardresults.gov.bd এছাড়াও স্ব-স্ব শিক্ষা বোর্ডের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফলাফল ডাউনলোডের সুযোগ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে বোর্ড ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করতে পারবে। প্রকাশিত ফলাফল নিয়ে যদি কোনো পরীক্ষার্থীর মনে দ্বিমত বা অসন্তুষ্টি থাকে, তবে তাঁদের জন্য খাতা পুনর্নিরীক্ষণ বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে। আগামী ১ নভেম্বর থেকে এই পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি, নিয়মাবলী এবং বিস্তারিত নির্দেশনা যথাসময়ে প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাধারণত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই আবেদনের ফি জমা দিতে হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছিলো এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো ৮ আগস্ট। তবে দেশের কিছু অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় গ্রহণ করা হয় এবং গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। এই বছর দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের (৯টি সাধারণ বোর্ড, ১টি মাদ্রাসা এবং ১টি কারিগরি বোর্ড) অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিন অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ৩১ অক্টোবর এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। /এমএএইচ/

এইচএসসি পাসে অ্যাপেক্সে চাকরি, অভিজ্ঞতা লাগবে না
এইচএসসি পাসে অ্যাপেক্সে চাকরি, অভিজ্ঞতা লাগবে না

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি - প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড - পদের নাম: সেলস অ্যাসোসিয়েট - বিভাগ: রিটেল বিজনেস - পদসংখ্যা: নির্ধারিত নয় - চাকরির ধরন: ফুলটাইম - কর্মক্ষেত্র: অফিস - প্রার্থীর ধরন: নারী ও পুরুষ - কর্মস্থল: চট্টগ্রাম ও কুমিল্লা - বেতন: আলোচনা সাপেক্ষে - আবেদনের মাধ্যম: অনলাইন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সেলস অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। দৈনিক স্টোর পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তবে এই পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সুযোগ-সুবিধা নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬। /শান্ত/

এইচএসসি’র ফল প্রকাশ ২৯ অক্টোবর
এইচএসসি’র ফল প্রকাশ ২৯ অক্টোবর

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর (সোমবার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এই অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানায় কমিটি। সেই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। /এমএএইচ/

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সাধারণত বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। এদিকে, ফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ২ জুলাই সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডে পরীক্ষা শেষ করতে বাড়তি সময় লাগে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়। এই বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এসআই