Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শিল্পের চাহিদা ও বাস্তব সমস্যা সমাধানে গবেষণা কাজে লাগানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের
শিল্পের চাহিদা ও বাস্তব সমস্যা সমাধানে গবেষণা কাজে লাগানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা পরিচালনার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। গবেষণার ফল যেন বাস্তব ক্ষেত্রে কাজে লাগে, সে জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। মাভাবিপ্রবির অগ্রগতির প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০০৩ সালে দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি অনুষদ ও ১৭টি বিভাগ রয়েছে। অনুষ্ঠানে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে শিক্ষার্থীরা শিল্প খাতের চাহিদা অনুযায়ী বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও গবেষকদের রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়। /শান্ত/

ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা অনুদান, আবেদন করবেন যেভাবে
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা অনুদান, আবেদন করবেন যেভাবে

কোন প্রকল্পে কত টাকা ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রমোশনাল গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষকেরা সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখার গবেষকেরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন। অন্যদিকে, একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা অনুদান দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের মেয়াদ এক বছর। আবেদনের যোগ্যতা প্রমোশনাল গবেষণা প্রকল্পে আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্পে আবেদন করতে পারবেন পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপকেরা। তাদের স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে আবেদনকারীকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হতে হবে। আবেদন করবেন যেভাবে গবেষণা প্রকল্পের প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করবে না ইউজিসি। একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না। ইউজিসির অর্থায়নে চলমান গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আবেদনও করা যাবে না। /শান্ত/