Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নতুন কাঠামোয় বেতন বাড়লেও কমতে পারে আয়
নতুন কাঠামোয় বেতন বাড়লেও কমতে পারে আয়

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের অনেকে এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে পারেননি। এই নিয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও সোমবার পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এখনো জটিলতা রয়ে গেছে। বেতন নির্ধারণের নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড এবং বাড়িভাড়া ভাতার হিসাব নিয়ে অসংগতি দেখা দিয়েছে। কর্মচারীদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে জুনিয়র কর্মকর্তা বেশি মূল বেতন পাচ্ছেন। আবার পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যাওয়ায় মোট আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি হিসাব অনুযায়ী, দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতির পর মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও বাড়িভাড়া ভাতা কমতে পারে ১ হাজার ৯০০ টাকা। এতে মূল বেতন ও বাড়িভাড়া মিলিয়ে মাসিক আয় ৬০০ টাকা কমে যেতে পারে। এছাড়া সরকারি বেতন ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++-এর জটিলতার কারণেও অনেকে বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি বলে অভিযোগ রয়েছে। অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাগুলো সমাধানে কাজ চলছে। তবে ১ নভেম্বরের আগে সব আবেদনের নিষ্পত্তি সম্ভব নাও হতে পারে। ফলে নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে না পারা কর্মচারীদের আপাতত পুরোনো হারে বেতন নিতে হতে পারে। /শান্ত/

আড়াই লাখ টাকায় মাল্টার বাগান, বছরে মামুনের আয় ১০ লাখ
আড়াই লাখ টাকায় মাল্টার বাগান, বছরে মামুনের আয় ১০ লাখ

লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মামুন ২০২১ সালে তামাকের বিকল্প হিসেবে মাল্টা চাষ শুরু করেন। তার বাগানে মাল্টার পাশাপাশি রয়েছে কমলা ও পেঁপে। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ফলন আসতে শুরু করলে বদলে যায় তার উদ্যোগ সম্পর্কে আশপাশের মানুষের ধারণা। মামুন জানান, সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নে ব্যাপকভাবে তামাক চাষ হয়। তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং বিকল্প কর্মসংস্থান তৈরির চিন্তা থেকেই তিনি ফলের বাগান করার উদ্যোগ নেন। তাঁর মতে, তামাকের পরিবর্তে মিশ্র ফলের বাগান গড়ে তুললে আয় বাড়ার পাশাপাশি পরিবেশেরও উপকার হবে। বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন চারটি পরিবারের সদস্যরা। পরিচর্যার দায়িত্বে থাকা মোকলেসুর রহমান মমিন জানান, বাগানের আয় থেকে তাদের পরিবারের খরচ ও সন্তানদের পড়াশোনা ভালোভাবে চলছে। মামুনের বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তরুণ ও আগ্রহী কৃষকেরা আসছেন। তারা চাষের পদ্ধতি, উৎপাদন খরচ ও লাভের হিসাব জানছেন। কেউ কেউ নিজের জমিতে ফলের বাগান করার প্রস্তুতিও নিচ্ছেন। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, পরিকল্পিতভাবে মাল্টা চাষ ও যথাযথ পরিচর্যা করা গেলে কৃষকেরা লাভবান হবেন। পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে। /শান্ত/