ধর্ষণ ও হত্যার ঘটনায় অটোরিকশাচালক একাই জড়িত: পুলিশ
পুলিশ জানায়, ঘটনার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠে ওই শিক্ষার্থী। তাকে রেসকোর্স এলাকার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে যান চালক। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে ধানখেতে মাথা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সুমন। হত্যার পর শিক্ষার্থীর মুঠোফোনটিও নিয়ে যান তিনি।