Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো রংপুর মেডিকেলের বিদ্যুৎ সরবরাহ
৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো রংপুর মেডিকেলের বিদ্যুৎ সরবরাহ

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখার পাশে একটি সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্তব্যরত এক নার্স আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায়। ফলে পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা গ্রহণেও সাময়িক ভোগান্তিতে পড়েন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ডায়ালাইসিস ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জরুরি চিকিৎসাসেবাও পুরোপুরি চালু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক ভবনে বিদ্যুৎ সংযোগ চালুর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেখানেও সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তাঁর ভাষ্য, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। /শান্ত/