Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে ঢোকার চেষ্টা, সিজেপির ২ নেতা আটক
যন্তর মন্তরে ঢোকার চেষ্টা, সিজেপির ২ নেতা আটক

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার পর সেখানে জড়ো হন সিজেপির নেতাকর্মীরা। তারা নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। সিজেপি নেতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৩ নেতাকে আটকের কথা জানিয়েছেন। তিনি লেখেন, জাতীয় পতাকা হাতে দলের নেতাকর্মীরা ভোরে যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। পরে পুলিশ তাদের আটক করে। যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিলেও প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। এর আগে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন দিপকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এর ফলে শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ সীমিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। /শান্ত/