Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিলো টাস্কফোর্স
তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিলো টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের কাছে আবারও বাড়তি সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করার কারণে যথাসময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে বিশেষ এই তদন্ত দল। মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই তদন্ত দল গঠন করা হয়। ২০২৫ সালের ৬ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার মূল ডেডলাইন ছিলো। ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল তিন দফায় রাষ্ট্রপক্ষের আবেদনে আরও ৬ মাস করে সময় দেওয়া হয়। তার ধারাবাহিকতায় রিট আবেদনটি আবারও কার্যতালিকায় ওঠে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পরদিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলী রোমান। /এমএএইচ/