১৩ প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছে ৬৪৭ কোটি ডলার ঋণ চায় সরকার
প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে সংস্থাটি এককভাবে পুরো প্রকল্পে অর্থায়ন নাও করতে পারে। এ কারণে এডিবির নেতৃত্বে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) অথবা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে যৌথ অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ইআরডি সিদ্ধান্ত নেবে।