ইউরোপের সর্বোচ্চ চূড়ায় শাকিল
শুক্রবার রাতে সহ-পর্বতারোহী হিদার ও গাইড অ্যালেক্সকে সঙ্গে নিয়ে আবারও চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শাকিল। পথে তীব্র তুষারপাত, হিমশীতল ঝোড়ো হাওয়া ও তুষারঝড়ের কারণে দৃশ্যমানতা কমে যায়। বরফে বারবার পা ডুবে যাওয়ায় পথ চলাও কঠিন হয়ে পড়ে।