Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ২০১৮ সালে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। শফিকুর রহমান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল পাস করেন। পরে চাঁদপুর সরকারি কলেজ থেকে ১৯৬৭ সালে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা নেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন তিনি। /শান্ত/