Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহে গিয়ে আটক ১২ সাংবাদিক
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহে গিয়ে আটক ১২ সাংবাদিক

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটক করা হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ‘হিন্দুস্তান’-এর ২৭ বছর বয়সি প্রতিবেদক আশিস সিং জানান, বেলা আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহের সময় পুলিশ তাকে আটক করে। তার অভিযোগ, গলায় সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশ তা আমলে নেয়নি। এই সময় ধাক্কাধাক্কিতে তিনি আহত হন এবং একটি ধারালো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়। পরে এক আলোকচিত্রীর সঙ্গে তাকে জোর করে বাসে তোলা হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর মন্দির মার্গ এলাকায় পৌঁছালে তারা বাস থেকে নেমে যান। আটক অন্য সাংবাদিকদের মধ্যে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দি’, ‘দ্য হিন্দু’ এবং বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমের কর্মীরা রয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, তাদের তিন সাংবাদিককে কনট প্লেস এলাকা থেকে আটক করে প্রায় ১২ কিলোমিটার দূরের ছত্রসাল স্টেডিয়ামে নেওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর তাদের ছেড়ে দেওয়া হয়। ‘দ্য হিন্দু’র এক নারী প্রতিবেদককেও সন্ধ্যায় সাময়িকভাবে আটক করা হয়েছিলো। সাংবাদিকদের আটকের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা। /শান্ত/