Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নতুন পে-স্কেল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য লাগবে ১৩ হাজার কোটি টাকা
নতুন পে-স্কেল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য লাগবে ১৩ হাজার কোটি টাকা

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৩০ হাজার ৯৩২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে নতুন বেতন কাঠামোর আওতায় আনতে এই অর্থের প্রয়োজন হবে। এরমধ্যে বেতন ও ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে। সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তারা কবে থেকে এই সুবিধা পাবেন, তা এখনো নিশ্চিত নয়। অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় চলতি ডিসেম্বরের মধ্যে সুবিধাটি চালুর চেষ্টা করছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পেছনে সরকার বছরে ১৯ হাজার ২২৭ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জন্য ১২ হাজার ৯৩০ কোটি, মাদ্রাসার জন্য ৫ হাজার ৫৩০ কোটি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রজাতন্ত্রের সরাসরি কর্মচারী না হওয়ায় তারা কমিশনের আওতাভুক্ত নন। তবে বেসরকারি শিক্ষা খাতের ব্যাপকতা বিবেচনায় তাদের বেতন কাঠামো নিয়েও ভাবার সুপারিশ করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। /শান্ত/