দেশে সাইবার হামলার শঙ্কায় উচ্চ সতর্কতা জারি
সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, ত্রুটি দুটির সিভিই আইডি সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯। এগুলোর সিভিএসএস স্কোর ৯.২, যা গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়। পিএইচপির মেমোরি ব্যবস্থাপনার দুর্বলতা কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। পিএইচপি-এফপিএম ও অ্যাপাচির মড_পিএইচপি ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এছাড়া পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কনটেইনার ও শেয়ার্ড হোস্টিংয়ে পরিচালিত সরকারি পোর্টাল, ব্যাংক, ই-কমার্স এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইটও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সফল আক্রমণে সার্ভারের নিয়ন্ত্রণ হারানো, তথ্য ও ফাইল চুরি, ডেটাবেজের পাসওয়ার্ড ও এপিআই কি ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার মতো ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে পিএইচপির নিরাপদ সংস্করণ ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫-এ হালনাগাদ করার পরামর্শ দিয়েছে সার্ট। শুধু ফ্রেমওয়ার্ক নয়, সার্ভারের মূল পিএইচপি রানটাইমও হালনাগাদ হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে সাময়িকভাবে সার্ভার ভিপিএনের পেছনে রাখা, আইপি-ভিত্তিক প্রবেশাধিকার সীমিত করা এবং লগ পর্যবেক্ষণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ সংস্করণে হালনাগাদ করাকেই গুরুত্ব দিয়েছে সংস্থাটি। /শান্ত/