রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
তারেক রহমান বলেন, বাংলাদেশ মানবিকতার কারণে সীমান্ত খুলে দিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। শিবিরগুলোয় খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হলেও দীর্ঘমেয়াদি বসবাসের জন্য এসব শিবির উপযুক্ত নয়। এখন বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নয়, বরং এর অবসানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।