Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

২২টি উদাহরণ টেনে সমালোচকদের জবাব দিলেন রুমিন ফারহানা
২২টি উদাহরণ টেনে সমালোচকদের জবাব দিলেন রুমিন ফারহানা

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রুমিন ফারহানা লেখেন, ছবিটি কেউ বিভাজন ও ঘৃণা উসকে দিতে তৈরি করে ছড়িয়ে দিয়েছেন। যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাদের উদ্দেশে তিনি বিভিন্ন সামাজিক অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন। পোস্টে তিনি বলাৎকার, শিশু নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, মিথ্যাচার, অন্যের সম্পদ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয় উল্লেখ করেন। এসব অন্যায় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ তাকে নিয়ে তৈরি দেবী দুর্গার আদলের ছবিটি শেয়ার করে তিনি আরও লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’ এর আগে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান রুমিন ফারহানা। তার ওই সফর ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। /শান্ত/