গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে যৌথ নদী কমিশনেই, নতুন অবস্থান ভারতের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত পানিসম্পদ ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, নদী ও পানিসম্পদ সংক্রান্ত যেকোনো বিষয় যৌথ নদী কমিশনের আওতায় নির্ধারিত হয় এবং সংশ্লিষ্ট আলোচনায় উভয় পক্ষের বিষয়গুলো সেখানেই কারিগরি পর্যায়ে পর্যালোচনা করা হয়ে থাকে।