Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৬৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭১ জন ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে। এখন পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। /এমএএইচ/

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ জন
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৫৫ জন । এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এখন পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৯৯ জন। এছাড়া চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিলো। /এমএএইচ/

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। /এমএএইচ/

ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জন এবং হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে ২ হাজার ২১৮ জন এবং হাম ও হামের উপসর্গে ১ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে কেবল অক্টোবর মাসেই মারা গেছেন ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১৮ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। • ঢাকা বিভাগ: ৯৪২ জন (সর্বোচ্চ) • খুলনা বিভাগ: ২৮৪ জন • রাজশাহী বিভাগ: ২৪৬ জন • চট্টগ্রাম বিভাগ: ২৪০ জন • বরিশাল বিভাগ: ২৩২ জন • ময়মনসিংহ বিভাগ: ১২১ জন • রংপুর বিভাগ: ১১৩ জন • সিলেট বিভাগ: ৪১ জন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানির মাধ্যমে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে (যার মধ্যে সরাসরি হাম শনাক্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গে ১,১২৯ জন)। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩৮৮ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। • মোট হামের উপসর্গ দেখা দিয়েছে: ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের। • মোট হাম নিশ্চিত শনাক্ত হয়েছে: ২৩ হাজার ৪৭৮ জনের। • মোট হাসপাতালে ভর্তি: ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। • এখন পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৩৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশবাসীকে মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার এবং শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে। /এমএএইচ/

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২,২৪৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২,২৪৯

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন। নিহতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। যার মধ্যে দু’জন শিশুও রয়েছে। /এমএএইচ/

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রবিবার (২৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬২৬ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২২৫ জন, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০ এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। /এমএএইচ/

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৬৫
হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৬৫

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, সিলেটে ২ জন, চট্টগ্রামে ২ জন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২২২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এ ্ছইড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এই নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে। /এমএএইচ/

ভোলায় পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

নিহত শিশুরা হলো মো. শাহিনের মেয়ে মাহা (৮) এবং আব্দুল গনির মেয়ে তানহা আক্তার (৯)। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। একপর্যায়ে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। /শান্ত/