Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও
আইএমএফের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মিন লিয়াওকে নিয়োগের প্রস্তাবের কথা ঘোষণা করেন। ব্যাংকিং ও অর্থনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা আইএমএফের তথ্য অনুযায়ী, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ে উপমন্ত্রী পদে ছিলেন। ২০২৩ সাল থেকে চীনের মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি। কর্মজীবনের শুরুতে পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজ করেন লিয়াও। পরে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সাধারণ কার্যালয়ের মহাপরিচালক, সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালক এবং আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় তার ৩ দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আর্থিক ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রেও কাজ করেছেন তিনি। শিক্ষাজীবনে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লিয়াও। /শান্ত/