Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চলতি মাসেই বাড়তি বেতন, আগের হারেই মিলবে ভাতা
চলতি মাসেই বাড়তি বেতন, আগের হারেই মিলবে ভাতা

নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই ভাতা পাবেন। চলতি বছরের ৩০ জুন তারা যে হারে ভাতা পেতেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। এই বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপনটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য। এই মাসেই বাড়তি বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাস শেষে তারা বাড়তি হারে বেতন পাবেন। এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করেছে সরকার। বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি হয়েছিল ঠিক এক মাস আগে, ১৯ সেপ্টেম্বর। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরে দেওয়া হবে, সরকার সে ঘোষণা আগেই দিয়েছিলো। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। কাঠামোটি ১ জুলাই থেকে কার্যকর হলেও পুরো বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে এই বেতন–ভাতা দেওয়া হবে। প্রথম ধাপ: গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর দ্বিতীয় ধাপ: ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন তৃতীয় ধাপ: ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর এই তিন ধাপে মূল বেতন দেওয়া হবে। আর ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন অনলাইনে নির্ধারণের কাজ চলছে, যা মঙ্গলবার শেষ হওয়ার কথা। এজন্য ৫ অক্টোবর থেকে কর্মচারীরা সরকারের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন। /শুভ/এমএএইচ/