আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থা ভেঙে ফেলার ‘বেপরোয়া প্রচেষ্টা’: জাতিসংঘ বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলেন, এই নিষেধাজ্ঞার সরাসরি শিকার হবেন ন্যায়বিচার ও ক্ষতিপূরণের অপেক্ষায় থাকা নৃশংসতার ভুক্তভোগীরা। তারা আরও উল্লেখ করেন, 'এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য আইসিসিকে নতজানু করা; যাতে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যুক্তরাষ্ট্রের মিত্রদের জবাবদিহির মুখোমুখি হতে না হয়।'