Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৬ কার্তিক ১৪৩৩, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিএমইউ হাসপাতালে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শেষ সময় কবে?
বিএমইউ হাসপাতালে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শেষ সময় কবে?

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যেসব পদে নিয়োগ চিকিৎসক ও বিশেষজ্ঞ পদে কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি ও ইমেজিং, সার্জারি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, ইউরোলজি এবং গাইনি ও অবস বিভাগে জনবল নেওয়া হবে। নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট বিভাগে হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, ডায়াগনস্টিক ও মেডিকেল টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রশাসন, প্রকৌশল ও পরিচালন বিভাগে চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, অডিটর, স্টোর অফিসার, অ্যাকাউন্ট্যান্ট ও কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদ রয়েছে। কারিগরি ও সাধারণ সহায়ক পদেও জনবল নেওয়া হবে। আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীরা ১ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর এবং আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬। আবেদন ও বিস্তারিত তথ্য: পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শর্ত ও আবেদনপদ্ধতি জানতে হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। /শান্ত/