Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৭ জানুয়ারি থেকে শুরু অমর একুশে বইমেলা
৭ জানুয়ারি থেকে শুরু অমর একুশে বইমেলা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিলো। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এই সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। এতে আরো বলা হয়েছে, সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়েছে। /এমএএইচ/

বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’
বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। সাহিত্যের আলো ছড়াতে এবং পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতমনা মানুষের মধ্যে নিবিড় সংযোগ তৈরির লক্ষ্যে এই কার্নিভাল। মেলায় ঐতিহ্য ছাড়াও কাকাতুয়া, গ্রিপারমার্ক, রেড, নির্বাচিত, ইলহাম, ধ্রুপদ ও নু বুকস সহ অংশগ্রহণ করছে শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। কার্নিভালে নানান বিষয়ভিত্তিক আকর্ষণীয় ইভেন্ট থাকছে। যেমন- বুক ইনফ্লুয়েন্সার গেটটুগেদার, ঐতিহ্য-রিডার্স ক্লাব গেটটুগেদার, রাইটার্স ডে, ওপেন এয়ার পডকাস্ট, চিত্রপ্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন ও গল্পবলা প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি কর্মশালা, ক্লাব ডে, লিটারেচার ক্লাব সম্মাননা, বাংলা একাডেমির গাছ পরিচিতি, একক নাটক এবং সংগীতসন্ধ্যা। পাশাপাশি প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। ‘নির্বাচিত পাকেরঘর’ও যুক্ত রয়েছে ফুড পার্টনার হিসেবে। এবারের কার্নিভালের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’। এই কার্ণিভালে রচনাবলিসহ ১৭ দিনে ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে। বইপ্রেমীদের জন্য কার্নিভালে থাকছে আকর্ষণীয় ছাড়ের নানা সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। /শিউলী/