Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কম্বোডিয়া থেকে ৯ মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশি বহিষ্কার
কম্বোডিয়া থেকে ৯ মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশি বহিষ্কার

কম্বোডিয়াভিত্তিক গণমাধ্যম বিটিভি নিউজ গ্লোবাল গতকাল দেশটির অভিবাসন বিভাগের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ১০৪টি আইন প্রয়োগকারী অভিযান পরিচালনা করা হয়। এতে আটক ও বহিষ্কৃত বিদেশি নাগরিকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ হাজার ৬৮৫ জন বেড়েছে, যা ৪০০ শতাংশের বেশি। বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক, প্রায় ২৩ হাজার। এছাড়া ৮ হাজারের বেশি ইন্দোনেশীয়, ৪ হাজারের বেশি ভিয়েতনামি এবং ৩ হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন পাকিস্তান, মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকেরা। প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে ৩৮টি দেশের ১৮ হাজারের বেশি নাগরিক সরাসরি অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে শনাক্ত হয়েছেন। তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং কতজন মানবপাচারের শিকার হয়ে জোরপূর্বক অপরাধে যুক্ত হতে বাধ্য হয়েছেন, তার পৃথক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। /শান্ত/