অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
নতুন বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন। তবে কে, কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) ওপর। এই কাজ শুরু হবে সোমবার (৫ অক্টোবর) থেকে। ২০ অক্টোবরের মধ্যে কাজটি শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়।