Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রোনান সুলিভানকে নিয়েই সাফের প্রাথমিক দল
রোনান সুলিভানকে নিয়েই সাফের প্রাথমিক দল

গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেন রোনান। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ‍্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়েছিল ৪-৩ গোলে। ওই আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি এবং ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে গোল করেন রোনান। ২৮ জনের প্রাথমিক দলে সিংহভাগই চেনা মুখ। আছেন তিন গোলকিপার মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে তপু বর্মণ, তারিক রায়হান কাজী ও বিশ্বনাথ ঘোষের মতো অভিজ্ঞদের সাথে আছেন রহমত মিয়ারা। প্রবাসীদের মধ্যে হামজা চৌধুরী, শোমিত সোমের সাথে আছে ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ মাহে খান। এছাড়া রয়েছেন সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন এবং জামাল ভূঁইয়া। ইন্দোনেশিয়ার জাকার্তায় আশিয়ান কাপে খেলতে গিয়ে বিতর্কের জন্ম দেওয়া সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রও আছেন প্রাথমিক দলে। প্রাথমিক দলে আরও দুজনকে শুধু অনুশীলনের জন্য রাখা হয়েছে। তারা হলেন ইসহাক আকন্দো ও মোহাম্মদ আসিফ। আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে প্রথম এবং সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। কেআর/শান্ত/

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হয়েছিলেন ইনফান্তিনো। সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের ৪ সহ-সভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিলো। /এমএএইচ/

ফিফার কাছে ক্ষমা চাইলেন ইনফান্তিনো
ফিফার কাছে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

ভিডিও বার্তায় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। এটি কেবল একটি প্রস্তাব ছিলো, চূড়ান্ত চুক্তি নয়। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-এর চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট বলেন, দীর্ঘ আলোচনার পরও মূল প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা যেসব নথিপত্র (এফএফই সংক্রান্ত) চেয়েছিলাম, তার একটারও উত্তর দেওয়া হয়নি। আমি মনে করি, ওই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি দিতে না পারেন, তাহলে তিনি ফিফা সভাপতির দায়িত্ব পালনের যোগ্য নন। যদি অনুশোচনা এতটাই গভীর হয়, তবে সেই নথিপত্রগুলো কাউন্সিলের সামনে প্রকাশ করছেন না কেন? ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা ইনফান্তিনোর এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে তাঁর পদত্যাগ দাবি করেছে। ইউয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এফএফই সম্পর্কিত সমস্ত নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা দায়ের করেছে। /এমএএইচ