ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হয়েছিলেন ইনফান্তিনো। সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের ৪ সহ-সভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিলো। /এমএএইচ/