Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চাকরিজীবীদের আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনের নতুন ফিচার
চাকরিজীবীদের আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনের নতুন ফিচার

প্রোফাইল ও যোগাযোগে নতুন সুবিধা নতুন আপডেটে ব্যবহারকারীরা লিংকডইন প্রোফাইলে একাধিক চলমান পেশাগত ভূমিকা বা পরিচয় তুলে ধরতে পারবেন। এতে নিয়মিত চাকরির পাশাপাশি যারা ব্যবসা বা অন্য কোনো উদ্যোগ পরিচালনা করেন, তারা নিজেদের কাজের বিভিন্ন দিক উপস্থাপনের সুযোগ পাবেন। গত এক বছরে লিংকডইনে প্রোফাইলে ‘ফাউন্ডার’ পরিচয় যুক্ত করা ব্যবহারকারীর সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। লিংকডইন একটি নতুন নেটওয়ার্ক ফিডও পরীক্ষা করছে। ব্যবহারকারীর সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ও অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখানো হবে। পাশাপাশি ডিজিটাল বিজনেস কার্ড তৈরি করে ফোনের ডিজিটাল ওয়ালেটে রাখা যাবে। প্রিমিয়াম গ্রাহকরা অন্য সদস্যের প্রোফাইলে ব্যক্তিগত নোটও যুক্ত করতে পারবেন। দক্ষতা থেকে আয় নিজের দক্ষতা থেকে আয় করার সুযোগ বাড়াতে অ্যাডভাইস সেশনস নামে একটি সুবিধা চালু করছে লিংকডইন। এর মাধ্যমে যোগ্য ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল থেকেই অর্থের বিনিময়ে একান্ত পরামর্শমূলক বৈঠক আয়োজন করতে পারবেন। বুকিং, অর্থ পরিশোধ ও ভিডিও কলে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বিজনেস প্রিমিয়াম গ্রাহকেরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ডও চালু হচ্ছে। এতে পোস্টের পারফর্মেন্স বিশ্লেষণ, কনটেন্ট ব্যবস্থাপনা এবং আয়ের সুযোগ সম্পর্কে তথ্য এক জায়গায় পাওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ড্যাশবোর্ডটি চালুর পরিকল্পনা রয়েছে। ভিডিও নির্মাতাদের জন্য প্রি-রোল বিজ্ঞাপন থেকেও আয়ের সুযোগ বাড়ানো হচ্ছে। এই সুবিধার আওতায় যোগ্য নির্মাতারা ভিডিও শুরুর আগে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের অংশ পাবেন। /সোহেল/