১৩ বছরে সড়কে ঝরেছে সোয়া লাখ প্রাণ
তাঁর অভিযোগ, স্বাধীনতার পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থার ঋণনির্ভর উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের পাশাপাশি সরকারি সংস্থাগুলোতে দুর্নীতি, পরিবহন খাতে চাঁদাবাজি এবং রেল ও নৌপথ সংকুচিত করার প্রবণতা বেড়েছে। বহুমাত্রিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে একের পর এক সড়ক নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে ৮০ শতাংশ মানুষের যাতায়াত সড়কনির্ভর করা হয়েছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে সড়ক দুর্ঘটনাও বেড়েছে বলে দাবি করেন তিনি। এ জন্য সড়কে প্রাণহানির দায় অতীতের সব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন সংগঠনটির মহাসচিব।