Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশ
অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশ

রবিবার (২৫ অক্টোবর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, আগের ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ছিলো যথাক্রমে ৫.০৯ এবং ৪.৭৫ শতাংশ। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পতনের পর প্রশাসনে সৃষ্ট অস্থিরতা এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্প পর্যালোচনার কারণে টানা দুই অর্থবছর ধরেই এডিপি বাস্তবায়নের গতি অনেকটাই মন্থর হয়ে পড়ে। অথচ স্বাভাবিক পরিস্থিতিতে প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের গড় হার সাধারণত ৭ শতাংশের ওপরে থাকে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই বাস্তবায়নের হার ছিলো ৭.৫০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে তা ছিলো ৮.৫৫ শতাংশ। /এসআই/এমএএইচ/