‘সমাজের সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করছি’
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের উদ্দেশে যাত্রাপথে পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে এখন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন। একইভাবে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়। প্রধানমন্ত্রী বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যাঁরা বাংলাদেশে আছি, এই দেশ আমাদের। তাই সবাই মিলে পরিশ্রম করে দেশকে প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে ৩ বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে মহাসড়কের ২ পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দু’টি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। /এমএইচ/