Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সমর্থকদের ভোটে সেরা রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স
সমর্থকদের ভোটে সেরা রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স

ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই ভোটের আয়োজন করে ফ্রান্স ফুটবল। ১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাদের ওয়েবসাইটে ভোট দেওয়ার সুযোগ পান সমর্থকেরা। প্রতিটি ভোটের জন্য খরচ করতে হয়েছে এক ইউরো। ২৮ অক্টোবর প্রকাশিত ফলাফলে তৃতীয় স্থান পেয়েছে রোনালদোর ২০১৭ সালের ব্যালন ডি’অর জয়। তালিকার প্রথম তিনটি অবস্থানের দুটিই রোনালদোর দখলে। ২০০৮ সালে ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে সেই মৌসুমে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ছিলো ৪২। অন্যদিকে, ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ৯১ গোল করেছিলেন মেসি। সেই পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় স্থানে রেখেছে। ক্যারিয়ারে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। অন্যদিকে, রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর। বিশেষ এই ভোটের ফলাফল সমর্থকদের পছন্দের প্রতিফলন, এটি নতুন কোনো ব্যালন ডি’অর পুরস্কার নয়। /শান্ত/