Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাজেকে কী হচ্ছে, কার্যকর পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের
সাজেকে কী হচ্ছে, কার্যকর পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, সে প্রশ্ন তুলে তিনি ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকেরা নিরাপত্তা বাহিনীর সহায়তায় খাগড়াছড়ির দীঘিনালার কাছাকাছি পৌঁছেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রায় তিন হাজার পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁ=দের গাড়িবহর উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন। /শান্ত/