Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন ওই রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে রিসোর্টে নিয়ে যেতেন শৈক্যচিং মার্মা। শুক্রবারও তাকে সেখানে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। এদিকে, স্থানীয় বাসিন্দা নুরুল আলমের অভিযোগ, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছিলো বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ওসি মাসুদ পারভেজ জানান, এই ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। /শান্ত/