Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন’
‘অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন’

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগরে ‘গণঅধিকার পরিষদ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এনসিপিকে ইঙ্গিত করে নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে যাঁরা নেতা হয়েছেন, তাঁরা খেই হারিয়ে ফেলেছেন। জুলাই-পরবর্তী সময়ে যেখানে জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা ছিলো, সেখানে অন্তর্বর্তী সরকার ও তাদের পৃষ্ঠপোষকতায় তথাকথিত কিংস পার্টির মাধ্যমে রাজনৈতিক ঐক্যকে বিনাশ করা হয়েছে। নির্বাচনের আগেই জাতির সামনে এটি পরিষ্কার হয়েছে যে, তাঁরা একটি বিশেষ গোষ্ঠীর প্রক্সি গ্রুপ, যাঁরা দেশে বিভাজন, বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে রাজনীতির পরিবেশকে বিষাক্ত করেছে। সংসদে চলমান রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন হয়েছে এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলছে। জাতি একটি প্রাণবন্ত (ভাইব্রেন্ট) সংসদ দেখতে চেয়েছিলো। কিন্তু একবছর পার না হতেই ওই প্রক্সি সংগঠন ও পতিত ফ্যাসিবাদীরা মিলে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যময় করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বৈদেশিক বিনিয়োগ ব্যাহত করা এবং দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ রুদ্ধ করতেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। দেশে উগ্রবাদের চাষাবাদ হচ্ছে অভিযোগ করে নুরুল হক নুর আরও বলেন, নিজেদের অতীত তকমা ঢাকতে একটি গোষ্ঠী জুলাইয়ের স্পিরিটকে ব্যবহার করে দেশে উগ্রবাদের চাষ করছে এবং রাজনৈতিক ফায়দা লুটছে। সব প্রগতিশীল শক্তিকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রিসভার সদস্যের পাশাপাশি রাজপথের একজন সৈনিক হিসেবে তিনি এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানান। সরকারের ভেতরে থাকা কেউ যদি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রশ্রয় দেয়, তবে গণঅধিকার পরিষদ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার তীব্র সমালোচনা করে নুর বলেন, আজকে জুলাইয়ের চেতনার কথা বলে স্বাধীনতাবিরোধী অপশক্তি একজন মুক্তিযোদ্ধার দাফনে ও কবর খুঁড়তে বাধা দেয়। একজন মানুষ মারা যাওয়ার পর তাঁর স্ত্রী ও কন্যাকে কবর খুঁড়তে হয়—এটি এই জাতির জন্য লজ্জার। এর জন্য তো জুলাইয়ের অভ্যুত্থান হয়নি, এটা জুলাইয়ের চেতনা হতে পারে না। /এমএএইচ/

প্রবাসী কার্ডে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে: নুরুল হক
প্রবাসী কার্ডে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে: নুরুল হক

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর ৩ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি আছে। এসব প্রতিষ্ঠানের কাজের মান ও দক্ষতা বিবেচনায় গ্রেডিং করা হলে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে। এতে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারক করা সহজ হবে। অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে অভিবাসনপ্রক্রিয়ায় প্রতারণা ও অনিয়ম বন্ধ করা কঠিন। /মাহফুজুর/