Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

সোমবার (১৯ অক্টোবর) চুক্তি সই ও কর্মী নিয়োগের বিষয়টি জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে রবিবার (১৭ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ উভয় দেশের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন। বর্তমান সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ইতিহাসে এটি একটি অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে। এই চুক্তির অধীনে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ ৫ বছর। আর মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। ঐতিহাসিক এই চুক্তির ফলে বাংলাদেশি কর্মীরা জাপানে অভূতপূর্ব সুযোগ ও সুরক্ষা লাভ করবেন। /শুভ/

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

চাকরির বিবরণ- ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/-। গ্রেড-১৩তম। ২. পদের নাম: স্টাফ ফটোগ্রাফার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৩. পদের নাম: ড্রাফটসম্যান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/-। গ্রেড-১৪তম। ৪. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক। পদসংখ্যা: ৭৬টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৫. পদের নাম: উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা। পদসংখ্যা: ৯৩টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৬. পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০/-। গ্রেড-১৫তম। ৭. পদের নাম: প্রুফ রিডার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৮. পদের নাম: অফিস সহকারী। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/-। গ্রেড-১৬তম। ১০. পদের নাম: বুট মেকার। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০/-। গ্রেড-১৭তম। ১১. পদের নাম: প্লাম্বার। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০/-। গ্রেড-১৮তম। ১২. পদের নাম: ব্যান্ডস্ ম্যান। পদসংখ্যা: ২২টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৩. পদের নাম: মহিলা ব্যান্ড। পদসংখ্যা: ৪টি। বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০/-। গ্রেড-১৯তম। ১৪. পদের নাম: মালী। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৫. পদের নাম: বাবুর্চি। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। ১৬. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১০টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/-। গ্রেড-২০তম। আবেদন ফি: ১ থেকে ৯ নম্বর পদ: ১০০ টাকা; ১০ থেকে ১৬ নম্বর পদ: ৫০ টাকা। বিস্তারিত: www.ansarvdp.gov.bd আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬। /শিউলী/