Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। /এমএএইচ/

মক্কা চুক্তি থেকে ১০ বছরের আগে বেরোতে পারবে না কোন দেশ
মক্কা চুক্তি থেকে ১০ বছরের আগে বেরোতে পারবে না কোন দেশ

গত ৭ অগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে তিন দেশ একে অন্যের পাশে থাকার ঘোষণা করে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনও একটি দেশের উপর আক্রমণ হলে অপর দেশগুলিও তার পাশে দাঁড়াবে। যুদ্ধ-সরঞ্জাম দিয়ে সাহায্য করবে। অর্থাৎ, কোনও একটি দেশের উপর সশস্ত্র হামলাকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কেউ কেউ এই প্রতিরক্ষা চুক্তিকে ‘ইসলামীয় নেটো’ বলেও বর্ণনা করছেন। তবে শর্ত অনুযায়ী, চুক্তির ন্যূনতম ১০ বছরের মেয়াদকাল শুরু হবে স্বাক্ষরিত দেশগুলোর সচিবালয়ে এটি অনুমোদন পাওয়ার পরেই। এ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের দিনটিকে গ্রাহ্য করা হবে না। গত কয়েক দিন ধরেই সৌদির জনবসতি এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথি। হুথিকে রুখতে রিয়াধ তো বটেই, ইয়েমেন সরকারও সামরিক অভিযান শুরু করেছে। তার পরেও সৌদির গুরুত্বপূর্ণ শহর, তেল উত্তোলনকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে হুথি। মক্কা চুক্তিতে অন্যতম স্বাক্ষরকারী দেশ হলেও সৌদিতে প্রথমে সেনা পাঠানোর বিষয়ে ইতিবাচক কোনও বার্তা দেয়নি ইসলামবাদ। সেপ্টেম্বরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছিলেন, “যদি বিনা প্ররোচনায় আগ্রাসন দেখানো হয়, অথবা ইয়েমেন কিংবা সৌদি আরবে যা হচ্ছে, তাতে এটা বলাই যায় মক্কা চুক্তি কার্যকর করা হবে।” অনেকেই মনে করেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুথির বিরুদ্ধে অস্ত্র ধরার বার্তা দিয়েছেন। পরে অবশ্য ইসলামাবাদ স্পষ্ট করে, চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক এবং এর অর্থ স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তান সেনাকে সামরিক অভিযানে পাঠানো নয়। তার পর অবশ্য চুক্তির শর্তে মেনেই হুথিকে রুখতে সৌদিতে সেনা পাঠাতে রাজি হন শাহবাজ শরীফ সরকার। কেআর/

কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন
কম্বোডিয়ায় মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিলো। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক চিঠিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাদের মুক্ত করার এই তাগিদ দেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার জানায়: কম্বোডিয়া সরকারের নির্ধারিত নিয়মে দেশে ফেরার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর রাজধানী নমপেনের বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ অবৈধ অবস্থানের অভিযোগে ৩২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে দুইজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। আটকে পড়া ৩০ কর্মী হলেন, মো. হারুন অর রশীদ, মো. আব্দুল ওয়াদুদ, মো. তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, মো. লাবন শেখ, মো. আবদুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, মো. ইমন আলী, মো. বারকাতুল্লাহ, মো. রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, মো. তৈয়ব আলী শেখ, সাইমন ভূঁইয়া, মো. রাশেদুল, মো. আকাশ আহমেদ, মো. শিমুল আলী, আশিকুর রহমান, মো. আলামিন পিকে ও মোহাম্মদ কবির। /সোহেল/

দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার ও রবিবার দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এই দুই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার থেকে তাপমাত্রায় পরিবর্তনের আভাস রয়েছে। এই দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এই সময়ও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আগামী ৫ দিনের বর্ধিত পূর্বাভাসেও তাপমাত্রা কমার সম্ভাবনার কথা জানানো হয়েছে। /সোহেল/