Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সৌদি আরবে একাধিক ড্রোন হামলায় নিহত ৩
সৌদি আরবে একাধিক ড্রোন হামলায় নিহত ৩

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ তেলক্ষেত্রের বাইরে এক ঠিকাদারের মালিকানাধীন গাড়ির ওপর পড়লে আগুন ধরে যায়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অপরজন নেপালের নাগরিক। আহত দুজন পাকিস্তান ও ভারতের নাগরিক। এই ঘটনায় তেল স্থাপনাটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এদিকে, বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশ থেকে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে বুধবার সৌদি আরবের দিকে ছোড়া আরও সাতটি ড্রোন ধ্বংসের দাবি করেছিলো তারা। তবে সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো এবং মদিনার দিকে ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এ লড়াই আরও তীব্র হয়েছে। /শান্ত/