ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৭৪ জন, চট্টগ্রাম বিভাগের ২১৯ জন, বরিশাল বিভাগের ১৫৯ জন, খুলনা বিভাগের ১৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩১ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। /শান্ত/