ডিএমপি’র ৯ সহকারী পুলিশ কমিশনারকে বদলি
রবিবার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়। আদেশে কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশন ও বিভিন্ন বিভাগের দায়িত্বে পদায়নের কথা উল্লেখ রয়েছে। একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। /এমএএইচ/