Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

'একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন'
'একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন'

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এই কথা লেখেন তিনি। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, মাদরাসাশিক্ষা এবং রাজনৈতিক নেতাদের আচরণ নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি বলেন, সন্তান প্রতিটি বাবা-মায়ের কাছে পবিত্র আমানত। সন্তানের প্রতি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো মাদরাসাশিক্ষাব্যবস্থার ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, মাদরাসাশিক্ষকেরা এই ধরনের ঘটনার প্রতিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হবেন। এতে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি। নিজের পোস্টে একটি রাজনৈতিক দলের প্রধান নেতার প্রকাশ্যে চুমু দেওয়ার আচরণ নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তার দাবি, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। হয়তো শিশু বা কারও প্রতি স্বাভাবিক আদর কিংবা ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি চুমু দেন। টঙ্গীর ঘটনার পর রাজনৈতিক নেতাদেরও নিজেদের আচরণ নিয়ে ভাবা উচিত বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। /শান্ত/