কফির বিল দিলেই সঙ্গ দেবেন জয়া আহসান!
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়া আহসান লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’ অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কফির আমন্ত্রণে আগ্রহ প্রকাশ করেছেন, কেউ আবার মজার ছলে জানিয়েছেন নিজের অনুভূতি। শুভ নামের এক ভক্ত লিখেছেন, ‘সঙ্গে থাকলেই হবে, বাকিটা আমাদের বিষয়।’ আব্রাহাম মীরের মন্তব্য, ‘এমন অফার কেউ মিস করে?’ নাঈমুর রহমান লিখেছেন, ‘এমনে বললে কফি কেন বিষও খাবে মানুষ।’ জয়ার এই পোস্টে ভক্তদের মন্তব্যে উঠে এসেছে অভিনেত্রীর প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ। তবে তার এই আমন্ত্রণ নিছক মজার ছলে, নাকি সত্যিই কারও সঙ্গে কফির আড্ডায় বসার পরিকল্পনা, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। /শান্ত/