মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নিদের্শ যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার (২৭ অক্টোবর) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতির বরাতে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে। দূতাবাস আরও সতর্ক করেছে, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণ পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছিলো। তারই ধারাবাহিকতায় নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করলো রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। /শান্ত/