Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

৩ মডেলের আইফোনে সাইবার হামলার ঝুঁকি, জরুরি সতর্কতা অ্যাপলের
৩ মডেলের আইফোনে সাইবার হামলার ঝুঁকি, জরুরি সতর্কতা অ্যাপলের

নিরাপত্তাত্রুটিটির নাম ‘সিভিই-২০২৬-৮৬৯৫০’। এটি অ্যাপলের পুরোনো সংস্করণের কোরগ্রাফিকস সফটওয়্যারে পাওয়া গেছে। ছবি ও অন্যান্য দৃশ্যমান উপাদান প্রক্রিয়াকরণে ব্যবহৃত এই সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইলের মাধ্যমে আইফোনে অননুমোদিত কোড চালানোর সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। অ্যাপলের তথ্যমতে, ত্রুটিটি ব্যবহার করে ইতিমধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেল তিনটিতে এই নিরাপত্তাঝুঁকি রয়েছে। সমস্যা সমাধানে আইওএস ১৮.৭.১১ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে আরও একটি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে। ওই ত্রুটির কারণে ক্ষতিকর কোনো অ্যাপ অনুমতি ছাড়াই ক্যামেরা চালু বা বন্ধ করতে পারতো। তাই নিরাপদ থাকতে সংশ্লিষ্ট তিন মডেলের ব্যবহারকারীদের দ্রুত আইওএসের নতুন সংস্করণটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। /শান্ত/

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

সম্প্রতি এ বিষয়ে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের বিধান রয়েছে। তবে কিছু অফিসে দিন-রাত সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখার বিষয়টি নজরে এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিস কক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহারের ঘটনাও উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অধীন দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে। এসআই