প্রবাসে ৩ ছেলেকে হাফেজ বানালেন বাবা
তিন সহোদর ভাই দারুল নাসিহাহ অস্ট্রেলিয়ায় হিফজ শিক্ষা গ্রহণ করেন। অন্যদিকে, ইব্রাহিম খান হিফজ সম্পন্ন করেছেন দার আল হুফফাজ একাডেমিতে। প্রতিষ্ঠান দুটি সিডনির ব্যাংকসটাউনের ১ মোনা স্ট্রিটে একই স্থানে অবস্থিত। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল নাসিহাহ অস্ট্রেলিয়ার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শায়েখ সাফফাত আনোয়ার। আলোচনায় বক্তারা পবিত্র কোরআনের মর্যাদা, হিফজের গুরুত্ব এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, মুসআব, সাদ ও মুআজ দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই ফিজি যাবেন। বিশেষ ইসলামী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন ভাইয়ের বাবা মোহাম্মাদ আজাদ সন্তানদের দ্বীনি শিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ ধরনের সাফল্যের জন্য পরিবারের নিয়ত বিশুদ্ধ হওয়া, ঘরে দ্বীনি পরিবেশ বজায় রাখা এবং মা-বাবার দোয়া, ধৈর্য ও ত্যাগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পরিবারের সম্মিলিত সহযোগিতাও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষপর্বে চার নবীন হাফেজের ভবিষ্যৎ ও দ্বীনি জীবনে অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। /শান্ত/