Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসায় আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসায় আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা এলাকার নূরে মদিনা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে আবাসিক ব্যবস্থা থাকায় শিক্ষক ইউসুফ স্ত্রীসহ সেখানেই থাকতেন। বৃহস্পতিবার তার স্ত্রী বাড়িতে চলে গেলে রাতে তিনি একাই ছিলেন। রাত আড়াইটার দিকে নাজেরা বিভাগের এক আবাসিক ছাত্রী টয়লেটে যাওয়ার জন্য কক্ষ থেকে বের হলে শিক্ষক তাকে নিজের কক্ষে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ওই ছাত্রী কৌশলে পালিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা মাদ্রাসায় জড়ো হন। তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আটক ইউসুফ প্রামাণিক পাশের সাদুল্লাহপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। তিনি ৫ বছরের বেশি সময় ধরে ভাড়া করা বহুতল ভবনে মাদ্রাসাটি পরিচালনা করছিলেন। স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে নারীসংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছিলো। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। /শান্ত/

ভোলায় পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

নিহত শিশুরা হলো মো. শাহিনের মেয়ে মাহা (৮) এবং আব্দুল গনির মেয়ে তানহা আক্তার (৯)। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। একপর্যায়ে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। /শান্ত/