অফিসে নারীদের ৫ অলিখিত চ্যালেঞ্জ
প্রথমত, মতামত দিতে গিয়ে দ্বিধায় পড়েন-পাছে কেউ 'বেশি কথা বলে' মনে করে। দ্বিতীয়ত, সন্ধ্যার পর মিটিং থাকলে নিরাপত্তা ও পরিবারের চিন্তা থাকে। সময় দিতে না পারলে বসের ঝারি, ক্যারিয়ারে পিছিয়ে পড়া। দেরি হলে রাতে বাসায় ফেরার নিরাপত্তার শংকা, পরিবারের সদস্যদের দেখভালের সমস্যা। তৃতীয়ত, একই কাজের জন্য পুরুষ সহকর্মীর চেয়ে নিজেকে বেশি প্রমাণ করার চাপ। বেশিরভাগ পুরুষ সহকর্মীরা নারীদের এগিয়ে যাওয়াকে সহজভাবে নিতে পারে না। ফলে তাদের নিজেদের অবস্থান বজায় রাখতে অপ্রকাশিত চ্যালেঞ্জ নিতেই হয়। চতুর্থত, মাতৃত্বকালীন ছুটি নিয়ে অপরাধবোধ। সন্তান, নিজের সুস্থতার জন্য এই সময়টুকু নারীর লাগেই। এই বিষয় অনেকেই বাঁকা চোখে তাকায়। ফলে এইটা তার অধিকার হলেও সহজ হতে পারেন না। পঞ্চমত, অফিস পলিটিক্সে নিজেকে মানিয়ে নেওয়া। অফিসে একটু ভালো কাজ দেখালেই তাকে দমানোর জন্যে অনেকেই উঠেপড়ে লাগে। ফলে সেখান থেকে বেরিয়ে এসে নিজের অবস্থান ঠিক রাখার জন্যে বাড়তি চাপ তাকে নিতেই হয়। এই চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা এখন বাড়ছে। অনেক প্রতিষ্ঠান নারীবান্ধব নীতি গ্রহণ করছে। সবাই যদি তাদের চলার পথে সহযোগিতামূলক মনোভাব রাখে, তবে নারীরা কর্মস্থলে আরো বেশি নিজেদের যোগ্য করে তুলতে পারবে। /শিউলী/