রূপপুরে পৌঁছলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এই সময় বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা গাড়িটিকে স্বাগত জানান। এর আগে গত ২ অক্টোবর রাতে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে সড়কপথে তা রূপপুরে নেওয়া হয়। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা ছিলো। তবে রাশিয়া থেকে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে তা আনা সম্ভব হয়নি। পরে নতুন সূচি অনুযায়ী ২ অক্টোবর জ্বালানিটি দেশে আসে। /শান্ত/