Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্নাতক পাসে ভিভো বাংলাদেশে নিয়োগ
স্নাতক পাসে ভিভো বাংলাদেশে নিয়োগ

ভিভো বাংলাদেশ ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরইমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ বিভাগের নাম এমআইএস পদের নাম এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদসংখ্যা ১ জন চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম প্রার্থীর ধরন নারী-পুরুষ শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা ১ বছর বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে বয়সসীমা ২৫-৩০ বছর সূত্র বিডিজবস ডটকম আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য *আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬ *আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬ *আবেদন পদ্ধতি: অনলাইনে *কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। /এমএএইচ/

কর কমিশনারের কার্যালয়ে ৩৭ পদে চাকরি
কর কমিশনারের কার্যালয়ে ৩৭ পদে চাকরি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় ১৩তম থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে। ৩৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। ১. সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদসংখ্যা : ৪টি বেতন স্কেল : ২৪,০০০-৫৮,০০০/- ২. উচ্চমান সহকারী (গ্রেড-১৪) পদসংখ্যা : ৪টি বেতন স্কেল : ২৩,৫০০-৫৬,৮০০/- ৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পদসংখ্যা : ১১টি বেতন স্কেল : ২৩,৫০০-৫৬,৮০০/- ৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদসংখ্যা : ৯টি বেতন স্কেল : ২১,৯০০-৫২,৯০০/- ৫. গাড়িচালক (গ্রেড-১৬) পদসংখ্যা : ১টি বেতন স্কেল : ২১,৯০০-৫২,৯০০/- ৬. মেশিন অপারেটর (গ্রেড-১৬) পদসংখ্যা : ১টি বেতন স্কেল : ২১,৯০০-৫২,৯০০/- ৭. নোটিশ সার্ভার (গ্রেড-২০) পদসংখ্যা : ২টি বেতন স্কেল : ২০,০০০-৪৮,৪০০/- ৮. অফিস সহায়ক (গ্রেড-২০) পদসংখ্যা : ৫টি বেতন স্কেল : ২০,০০০-৪৮,৪০০/- ৯. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) পদসংখ্যা : ১টি বেতন স্কেল : ২০,০০০-৪৮,৪০০/- বয়সসীমা : ১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদন ও পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট : taxeszone9dhaka.gov.bd। /এমএএইচ/

কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

কর কমিশনারের কার্যালয়ের উৎস কর ব্যবস্থাপনা ইউনিটে ৪টি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদগুলোতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ১ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে কুমিল্লা। পদগুলোতে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এই ফি অফেরতযোগ্য। আবেদনের যোগ্যতা, পদভিত্তিক শর্ত ও অন্যান্য তথ্য জানতে কর কমিশনারের কার্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। /এমএএইচ/

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চাকরির সুযোগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডে ১৩৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে সবচেয়ে বেশি পদ রয়েছে সাব-রেজিস্ট্রার পদে। এই পদে নিয়োগ দেওয়া হবে ৮৪ জনকে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পদগুলো হলো— ১. আইন কর্মকর্তা : ১টি পদ। ঔষধ প্রশাসন অধিদপ্তর। ৯ম গ্রেড, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। ২. বয়লার পরিদর্শক : ২টি পদ। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। ৯ম গ্রেড। ৩. সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী (গ্রেড-২) : ১টি পদ। বাংলাদেশ টেলিভিশন। ৯ম গ্রেড। ৪. গবেষণা কর্মকর্তা : ১টি পদ। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। ৯ম গ্রেড। ৫. সাব-রেজিস্ট্রার : ৮৪টি পদ। আইন ও বিচার বিভাগ। ৯ম গ্রেড। ৬. প্রটোকল অফিসার : ১টি পদ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১০ম গ্রেড। ৭. সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার : ৭টি পদ। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। ১০ম গ্রেড। ৮. সহকারী প্রটোকল অফিসার : ১টি পদ। রাষ্ট্রপতির কার্যালয়। ১০ম গ্রেড। ৯. ফটো টেকনিশিয়ান : ৩টি পদ। বস্ত্র অধিদপ্তর। ১০ম গ্রেড। ১০. অ্যাসিস্ট্যান্ট ট্রেনার : ৯টি পদ। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। ১১তম গ্রেড। এছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরে ৩ ধরনের সিনিয়র ইন্সট্রাক্টর পদে ২ জন করে মোট ৬ জন এবং নিপোর্টে ১৯ জন নার্স মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। ১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। ১০ থেকে ১৪ নম্বর পদের জন্য ফি ১৫০ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের আবেদন ফি ৫০ টাকা। আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ভিজিট করুন : http://bpsc.teletalk.com.bd/ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিংকে। আবেদনের সময়সীমা : ১ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। /এমএএইচ/

বিভিন্ন সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
বিভিন্ন সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য

সংসদীয় কমিটি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। বৈঠকে জানানো হয়, শূন্য পদ পূরণে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের যাত্রা শুরু থেকে প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্য ছিলো। এরমধ্যে ২ হাজার ৬১টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। ‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলা করা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কোন কোন প্রকল্পে ধীরগতি আছে, সেটিও অনুসন্ধান করার সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। /সোহেল/

৩০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ইজি ফ্যাশন
৩০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ইজি ফ্যাশন

নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: অনির্ধারিত। বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)। অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে টাইপিংয়ে গতি ভালো হতে হবে। অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop), অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator), এমএস অফিস (MS Office), ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর। কর্মস্থল: ঢাকা (মালিবাগ, শান্তিনগর) বিস্তারিত: www.easyfashion.com.bd আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৬। /শিউলী/